তখনও আমি ইস্কুলে, এখনকার মত সাংঘাতিক পরিণত মন নয় আমার। তখন মনের আনন্দে ঘুরি, এদিক-সেদিক তাকাই, নানারকম করি।
বাংলা সাহিত্যের ইতিহাস পড়াচ্ছিলেন, একজন, ইস্কুলেই। ধর্মমঙ্গল কাব্য। একে তো তাতে লাউসেন নামক ঘ্যাম চরিত্র ছিলেন, যিনি ধর্মের পূজো করে মাঝরাত্রে (অথবা পশ্চিমে, কোনটা ঠিক নিশ্চিত নই) সূর্যোদয় ঘটিয়েছিলেন; সেটা হজম করাই যথেষ্ট, সেই উঠতি বয়সে। সেটা অবশ্য এখানে প্রাসঙ্গিক নয়।
কিন্তু তারপর যখন শুনলাম, গল্পের নায়কের নাম ধনপতি, আর তার স্ত্রীর নাম খুল্লনা (জীবনে কত অপ্রাপ্তি থাকলে মানুষ এইর'ম নাম রাখে?), আমি খ্যাকখ্যাক করে হেসে উঠেছিলাম, ক্লাসের মধ্যেই।
আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল, কোনো কারণ না দিয়েই।