BANNER CREDITS: RITUPARNA CHATTERJEE
A woman with the potential to make it big. It is not that she cannot: she simply will not.
PHOTO CREDITS: ANIESHA BRAHMA
The closest anyone has come to being an adopted daughter.

Friday, February 4, 2011

সুকুমারুশ

লক্ষ্মণের শক্তিশেলের গানগুলো ভাবছিলাম - হঠাৎ এই গানটা মনে পড়ল:

কুরো পাট্‌কিন্‌ কে? রোজেদ্‌ ভেনিস্কিই বা কে? গুগ্‌লের শরণাপন্ন হতেই হল।

Alexei Kuropatkin তো সহজ। ছিলেন রাশিয়ার যুদ্ধমন্ত্রী, ১৮৯৮ থেকে ১৯০৪ অবধি। মাকডেন এবং লিয়াওইয়াংএ জাপানের সঙ্গে যুদ্ধে রাশিয়ার চরম ছড়ানোর কথা আজই জানলাম। এঁকে কেন সুকুমার হিরো বানালেন ঠিক বুঝলাম না।

কিন্তু রোজেদ ভেনিস্কি? কে এই ব্যক্তি? Rojed, Rozed, Rojade, Rozadeএর সঙ্গে Venisky, Veniski চেষ্টা করলাম। তারপর ক্ষেপে গেলাম। পেতেই হবে... যেভাবেই হোক্‌। তারপর কি মাথায় এল - শব্দদুটো জুড়ে দিয়ে চেষ্টা করলাম।

Zinovy Rozhestvensky ছিলেন রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল। জাপানের সঙ্গে ৎশুশিমার যুদ্ধে ইনিই নেতৃত্ব দিয়েছিলেন।

গুরুদেব লোক ছিলেন বটে সুকুমার। কোত্থেকে খবরের কাগজ থেকে নাম-টাম তুলে দিয়ে আমাকে খাটিয়ে মারলেন।

Followers